মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা কুমিল্লার বুড়িচং উপজেলার ৮নং ভারেল্লা ইউনিয়নের উত্তর রামচন্দ্রপুর গ্রামের মরহুম আলহাজ্ব আলফত মিয়ার দ্বিতীয় ছেলে উসমান গনি (৪৩) সিঙ্গাপুর ইউ চু ক্যাং এলাকায় ইন্তেকাল করিয়াছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘ ১২ বছর ধরে সিঙ্গাপুরে প্রবাসজীবন কাটাচ্ছিলেন এবং দেশের অর্থনীতিতে রেমিট্যান্স পাঠিয়ে অবদান রেখে আসছিলেন। রবিবার ২০ সেপ্টেম্বর সিংগাপুর ইউ চু ক্যাং এলাকায় হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। ২৩ সেপ্টেম্বর বুধবার উসমান গনির লাশ দেশে আনা পর যোহর বাদ রামচন্দ্রপুর মধ্যপাড়া পুরাতন প্রাইমারি স্কুল মাঠে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমে জানাজা নামাজ পড়ান মাওলানা শামসুল হক। তার মৃত্যুর সংবাদ দেশে পৌঁছালে পরিবার,...
Developed by BDITHOST