অবিভক্ত ঢাকার সাবেক মেয়র, বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সপ্তম মৃত্যুবার্ষিকীতে তার কবর জিয়ারত করলেন ডাকসু ভিপি সাদিক কায়েম। বুধবার (৪ নভেম্বর) সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকার জুরাইনে মরহুমের কবর জিয়ারত করেন ডাকসু ভিপি। সাদিক কায়েম বলেন, সাদেক হোসেন খোকা মুক্তিযুদ্ধে রণাঙ্গনে নেতৃত্ব দেওয়ার পর জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নির্বাচনী রাজনীতিতে শেখ হাসিনাকে পরাজিত করার পাশাপাশি রাজধানী ঢাকায় আওয়ামী ফ্যাসীবাদ বিরোধী আন্দোলনে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন তিনি। বাংলাদেশের স্বাধীনতা অর্জন ও সার্বভৌমত্ব রক্ষায় তার অবদান জাতি সবসময় স্মরণ রাখবে।
Developed by BDITHOST