বাংলাদেশ জাতীয় সংসদের পার্লামেন্ট মেডিকেল সেন্টারকে আরও আধুনিকায়ন ও মানসম্মত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিকিৎসাসেবার পরিধি বাড়াতে সেখানে ১০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল নির্মাণের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে চিকিৎসক, নার্সসহ প্রয়োজনীয় জনবল বৃদ্ধি এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজনের উদ্যোগ নেওয়া হচ্ছে। শনিবার (১০ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয় মেডিকেল সেন্টারের সেবার মান উন্নয়ন এবং সেবা বিষয়ে পরামর্শ ও তদারকিসংক্রান্ত কমিটির প্রথম সভায় এসব সিদ্ধান্ত ও প্রস্তাব নিয়ে আলোচনা হয়। কমিটির সভাপতি ও হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর সভাপতিত্বে সভায় কমিটির সদস্য হুইপ মো. আখতারুজ্জামান মিয়া এবং সংসদ সদস্য ইকরামুল বারী টিপু অংশ নেন। সভায় সংসদ সচিবালয়ের মেডিকেল সেন্টারের সেবার মান উন্নয়নে সাংগঠনিক কাঠামো বা অর্গানোগ্রাম সংশোধন করে চিকিৎসক, নার্সসহ অন্যান্য জনবল বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। চিকিৎসাসেবার পরিসর বৃদ্ধি ও মানোন্নয়নের...
Developed by BDITHOST