্হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ কেজি ২৮০ গ্রাম কুশসহ অভিজিৎ দাস (৪০) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার দুপুরে বিমানবন্দরের নিচতলায় আগমনী হলের গ্রিন চ্যানেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ডিএনসি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সংস্থাটির ঢাকা মেট্রো (উত্তর), হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্যালয়ের সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়ার নেতৃত্বে একটি বিশেষ দল দুপুর ১টার দিকে গ্রিন চ্যানেলে অবস্থান নেয়। এ সময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে আসা অভিজিৎ দাসকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে সাক্ষী ও বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে তার ট্রাভেল ট্রলি তল্লাশি করা হয়। তল্লাশিতে ট্রলির ভেতরে কাপড়ের নিচে লুকিয়ে রাখা ৪ কেজি ২৮০ গ্রাম কুশ পাওয়া যায়। এ ছাড়া তার কাছ থেকে...
Developed by BDITHOST