একাত্তরের মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী শক্তি বাংলাদেশের নায়ক হতে পারে না উল্লেখ করে বিএনপির সাবেক এমপি ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া বলেছেন, জামায়াতে ইসলামীর উপযুক্ত জায়গা পাকিস্তান, তাদের সেখানেই পাঠানো হবে। শনিবার (৭ নভেম্বর) বিকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন। নির্বাচিত সরকারের উদ্দেশে সমালোচকদের বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘নির্বাচিত সরকারকে আট মাসে বোর্ডিং পাস দেখাও, লন্ডন দেখাও, ভিসা দেখাও। এর জবাবে আমরাও বলি, রেডি হও জামায়াতে ইসলাম, পাকিস্তান তোমাদের উপযুক্ত জায়গা, তোমাদের পাকিস্তান পাঠানো হবে।’ এ সময় তিনি বলেন, ‘একাত্তরের মুক্তিযুদ্ধে যেই দেশের বিরোধিতা করে, সেই বিরোধিতাকারীর শক্তি হবে বাংলাদেশের নায়ক আর মুক্তিযোদ্ধার সন্তান। প্রজন্ম আমার সোনার বাংলা...
Developed by BDITHOST