সরকারি রাজস্ব ফাঁকি ও দুর্নীতির অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের জেরে দায়ের করা ২০ লাখ টাকার চাঁদাবাজি মামলায় জামিন পেয়েছেন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান এবং ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলাম। সোমবার, ২৬ অক্টোবর, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আল বিরুনী মীর শুনানি শেষে তাঁদের জামিন মঞ্জুর করেন। প্রকাশিত সংবাদ অনুযায়ী, গাজীপুরের হাবিবুর রহমান ওরফে ‘পল্টি হাবিব’-এর বিরুদ্ধে সরকারি রাজস্ব ফাঁকি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরে সংবাদ প্রকাশ করেছিল দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন। এরপরই পত্রিকাটির দুই সম্পাদকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়। সংশ্লিষ্ট সম্পাদকদের দাবি, তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি হয়রানিমূলক। এ ঘটনায় সাংবাদিক সমাজের বিভিন্ন মহলে উদ্বেগ তৈরি হয়েছে। সাংবাদিকদের প্রশ্ন—দুর্নীতি ও অনিয়মের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের কারণে যদি সাংবাদিকদের মামলা ও হয়রানির মুখে পড়তে হয়,...
Developed by BDITHOST