রাজশাহীর শাহ্ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের পাশে ফুলগাছের ভেতরে পড়ে থাকা দু’টি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে এক পথচারী গ্রেনেড দু’টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পবা উপজেলার পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ওই গ্রেনেড দু’টি নিষ্ক্রিয় করেন। একই সময় একটি ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। প্রধান ফটকের সামনে থেকে গ্রেনেড উদ্ধারের পর নিরাপত্তার স্বার্থে তাকে পেছনের ফটক দিয়ে বাইরে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা যায়, বিমানবন্দরের প্রধান ফটকের বাঁ পাশে ফুলগাছের ভেতরে দু’টি গ্রেনেড দেখতে পান এক পথচারী। তিনি বিষয়টি এয়ারপোর্ট থানার বায়া পুলিশ ফাঁড়িকে জানান। খবর পেয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ ও প্রধান ফটকের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা সতর্কতামূলক ব্যবস্থা...
Developed by BDITHOST