যশোর জেলা বিএনপি কার্যালয়ে চালু হয়েছে সৌরবিদ্যুৎ ব্যবস্থা। বুধবার (২১ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক সোলার প্যানেল প্রকল্প উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নীতি অনুসরণ করে জেলা বিএনপির নিজস্ব অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়। শহরের লাল দীঘির পাড়স্থ জেলা বিএনপি কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রধানমন্ত্রীর নীতি অনুসরণ করে প্রথমবার দেশের কোনো রাজনৈতিক দলীয় কার্যালয়ে সোলার প্যানেল স্থাপন করা হলো। অন্য কোনো রাজনৈতিক দলের কার্যালয়ে এমন ব্যবস্থা চালু হয়েছে কি না, তা তার জানা নেই। যশোর জেলা বিএনপির এই উদ্যোগ দেখে অন্যান্য রাজনৈতিক দল নিজ নিজ কার্যালয়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করতে আগ্রহী হবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন। প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক পর্যায়ে জেলা বিএনপির কার্যালয়ে ২ কিলোওয়াট...
Developed by BDITHOST