সভা শেষে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির বিষয়ে ডিসেম্বরের মধ্যে নতুন বেতন কাঠামো নির্ধারণে একমত হয়েছে শ্রমিক মালিক দুই পক্ষ, জানুয়ারি থেকে বর্ধিত বেতন পাবে শ্রমিকরা। তিনি আরও বলেন, ইতিবাচক প্রত্যাশা নিয়ে এখানে বৈঠক করেছি। পরিচিতি পর্ব হয়েছে। মজুরি নির্ধারণের পদ্ধতি সম্পর্কে অবহিত হয়েছি। জোর দিয়ে বলতে পারি অচিরেই পরবর্তী সভায় শ্রমিকদের মজুরির বিষয়ে অগ্রগতি জানাতে পারবো। খুব শীগ্রই পরবর্তী সভা হবে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, সরকারের কাছে নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দেয়া হবে। মজুরি নির্ধারণে সাধারণ ৬ মাসের টাইম থাকলেও সার্বিক বিষয় বিবেচনায় দ্রুত সময়ের মধ্য সিদ্ধান্ত নেয়া হবে।
Developed by BDITHOST