পিরোজপুরের যুগ্ম জেলা জজ নাহিদ রুমানা মিতুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা ব্যারিস্টার এম সরোয়ার হোসেনসহ পাঁচজনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে ব্যারিস্টার সরোয়ার হোসেনকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মাহফুজ ইসলামের পক্ষে আইনজীবী ইশরাত হাসান এ নোটিশ পাঠান।
Developed by BDITHOST