ইউক্রেন যুদ্ধের প্রভাব, অর্থনৈতিক সংকট এবং কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার উদ্বেগের মধ্যে বুলগেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। এবারের নির্বাচনে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জনমত জরিপে এগিয়ে রয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ইলিয়ানা ইয়োতোভা (৬১) এবং দেশটির সাবেক তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আন্দ্রে গিউরভ (৫০)। বুলগেরিয়ায় প্রেসিডেন্টের পদ মূলত আনুষ্ঠানিক হলেও সরাসরি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হওয়ায় এ পদের রাজনৈতিক গুরুত্ব রয়েছে। দেশটির প্রধান নীতিনির্ধারণী সিদ্ধান্তের জন্য পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন। তবে প্রেসিডেন্ট সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন, আইনে ভেটো দিতে পারেন, আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করেন এবং রাষ্ট্রদূত নিয়োগ দেন।
Developed by BDITHOST