রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা: এক কিংবদন্তির স্মৃতিচারণ মুক্তিযুদ্ধ, রাজনীতি, নগর উন্নয়ন ও জনমানুষের ভালোবাসায় স্মরণীয় এক সাহসী নেতার সপ্তম মৃত্যুবার্ষিকী ৪ নভেম্বর ২০২৬ লেখক: মো. মঞ্জুর হোসেন ঈসা চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কিছু মানুষের নাম সময়ের সীমানা অতিক্রম করে মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে নেয়। তাঁদের জীবনের গল্প শুধু রাজনৈতিক সাফল্য কিংবা ক্ষমতার ইতিহাস নয়; বরং দেশপ্রেম, সাহস, ত্যাগ, সংগ্রাম, নেতৃত্ব ও মানুষের প্রতি ভালোবাসার এক অনন্য দলিল। বীর মুক্তিযোদ্ধা, কিংবদন্তি রাজনীতিক, খ্যাতিমান ক্রীড়া সংগঠক, সাবেক মন্ত্রী এবং অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকা ছিলেন তেমনই একজন ব্যক্তিত্ব। আজ ৪ নভেম্বর তাঁর সপ্তম মৃত্যুবার্ষিকী। ২০১৯ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশের জাতীয়তাবাদী...
Developed by BDITHOST