চারদিন ধরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান করছে এক তরুণী, ঘরে তালা দিয়ে পালিয়েছে প্রেমিক ও তার পরিবার। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, ঘটনাটি ঘটেছে, রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের গাংধাইর গ্রামে। সরে জমিনে গাংধাইর গ্রামে গিয়ে বিয়ের দাবিতে বসে থাকা ওই তরুণীর সাথে কথা হলে তিনি বলেন ফেসবুকের মাধ্যমে প্রথমে তাদের পরিচয় এরপর থেকেই নিয়মিত তারা দেখা-সাক্ষাৎ কথা বার্তা ও প্রেম নিবেদন করে চলছিল। তার ধারাবাহিকতায় প্রেমিক সহানের সাথে বিভিন্ন জায়গায় একাধিকবার তাদের শারীরিক সম্পর্ক স্থাপিত হয়েছে বলে দাবি করেন বিয়ের দাবিতে বসে থাকা ওই তরুণী। পার্শ্ববর্তী জেলা মাগুড়া, শ্রীপুর , উপজেলার আশরাফুল ইসলামের মেয়ে ওই তরুণী জানান গাংধাইর গ্রামের ফিরোজ মোল্লার ছেলে সোহানের সাথে দীর্ঘ আড়াই বছরের সম্পর্ক তার সোহানের ডাকে তার বাড়িতে আসছি, কিছু সময়...
Developed by BDITHOST