প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণ ও স্বনির্ভরতা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের আহ্বান নিজস্ব প্রতিবেদক, ঢাকা: প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, আর্থসামাজিক উন্নয়ন, পুনর্বাসন ও স্বনির্ভরতা নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেএস) জাতীয় লটারি-২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১০ অক্টোবর ২০২৬ রোজ, শনিবার রাজধানীর উত্তরার দক্ষিণ খান এলাকায় অবস্থিত বিপিকেএস কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কারের চেক বিতরণ করা হয়। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে পরিচালিত এই লটারির মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, লটারির বিজয়ী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। আয়োজকদের তথ্যমতে, এবারের জাতীয় লটারিতে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৯৪৮টি পুরস্কার ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুস সাত্তার দুলাল,...
Developed by BDITHOST