যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ বিমানবাহিনীর অংশগ্রহণে ঢাকায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী যৌথ মহড়া ‘কোপ সাউথ ২০২৬’। রোববার (১ নভেম্বর) যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সেসের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ. কে. খন্দকারে এ মহড়া শুরু হয়। মহড়াটি চলবে আগামী ৫ নভেম্বর পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের স্বাগত জানান বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার ভাইস মার্শাল হায়দার আবদুল্লাহ এবং ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অব মিশন তৃষিতা মাওলা।
Developed by BDITHOST