শেখ হাসিনাকে ঘিরে বাংলাদেশের অবস্থান আগের মতোই স্পষ্ট বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তার ভাষ্য অনুযায়ী, এই ইস্যুতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর আটকে আছে। এ ছাড়া ভারতে বসে ওয়াশিংটন ডিসির প্রেসক্লাবে দেওয়া বক্তব্যও বাংলাদেশ ভালোভাবে নেয়নি বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৭ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা। এ সময় বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে লাইসেন্স ব্যবস্থা চালু, সৌরবিদ্যুতের প্রসার এবং প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়েও কথা বলেন তিনি। তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনার ইস্যুতে বাংলাদেশের অবস্থান আগের মতোই পরিষ্কার। এ বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের ক্ষেত্রে বাধা হয়ে রয়েছে। ভারতে অবস্থান করে ওয়াশিংটন ডিসির প্রেসক্লাবে দেওয়া বক্তব্যও বাংলাদেশ ইতিবাচকভাবে নেয়নি বলে জানান তিনি। বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা চলছে উল্লেখ করে...
Developed by BDITHOST