মুসলিম উম্মাহর জন্য সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবার। এই দিনটি শুধু একটি দিনের নাম নয়, বরং ইবাদত, আত্মশুদ্ধি, ভ্রাতৃত্ববোধ ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক মহিমান্বিত উপলক্ষ। প্রতি সপ্তাহে পবিত্র জুম্মার দিন মুসলমানরা মসজিদে সমবেত হয়ে জুম্মার নামাজ আদায় করেন এবং খুতবার মাধ্যমে ধর্মীয় শিক্ষা ও নৈতিক দিকনির্দেশনা লাভ করেন। ইসলামি পরিভাষায় শুক্রবারকে বলা হয় ‘ইয়াওমুল জুমু’আহ’, অর্থাৎ সমবেত হওয়ার দিন। হাদিসে বর্ণিত হয়েছে, এ দিনেই হযরত আদম (আ.)-কে সৃষ্টি করা হয়েছিল এবং এ দিনেই কিয়ামত সংঘটিত হবে। তাই ইসলামে শুক্রবারের বিশেষ মর্যাদা রয়েছে। পবিত্র জুম্মার দিনে মুসল্লিরা গোসল, পরিচ্ছন্নতা, সুগন্ধি ব্যবহার ও উত্তম পোশাক পরিধানের মাধ্যমে নিজেদের প্রস্তুত করেন। নামাজের আগে কুরআন তিলাওয়াত, দরুদ শরিফ পাঠ এবং বেশি বেশি দোয়া করার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে। ইসলামি চিন্তাবিদদের মতে, জুম্মা মানুষের আত্মিক...
Developed by BDITHOST