প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করা হয়। দুই পক্ষই দুই দেশের সম্পর্কের ইতিবাচক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে। তুর্কি গণমাধ্যম আনাদলু এজেন্সি জানিয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া তারেক রহমানকে অভিনন্দন জানান শাহবাজ শরিফ। একই সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্ব গ্রহণ করায় বাংলাদেশকে অভিনন্দন জানান তিনি।
Developed by BDITHOST