দেশে ডেঙ্গুর সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়তে থাকায় রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালগুলোতে শয্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এ ক্ষেত্রে রাজধানীর হাসপাতালগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। গত রোববার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশের ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পরিস্থিতি মোকাবিলায় সভা থেকে সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। ডেঙ্গু রোগীর চাপ সামলাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে থাকা ফিল্ড হাসপাতালটি আবার চালু করার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কিছু রোগী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তরের পরিকল্পনা করা হচ্ছে, যাতে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় পর্যাপ্ত শয্যা নিশ্চিত করা যায়। স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক অধ্যাপক ডা. নুরুল ইসলাম জানান, সভায় ডেঙ্গু রোগীদের জন্য হাসপাতালগুলোতে অতিরিক্ত শয্যার...
Developed by BDITHOST