বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নামে অননুমোদিত গুগল ফরম তৈরি করে নিয়োগসংক্রান্ত তথ্য সংগ্রহের বিষয়টি নজরে এসেছে কর্তৃপক্ষের। এ বিষয়ে দেশবাসীকে সতর্ক হতে বলেছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থাটি। সতর্কবার্তায় বিমান জানিয়েছে, এ ধরনের কোনো ফরম বা কার্যক্রমের সঙ্গে বিমানের সংশ্লিষ্টতা নেই। শনিবার (৩১ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নামে একটি অননুমোদিত গুগল ফরমের মাধ্যমে নিয়োগসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে বিমান কর্তৃপক্ষ এ ধরনের কোনো ফরম চালু বা অনুমোদন করেনি। প্রচারিত ওই ফরম বা এর মাধ্যমে পরিচালিত কোনো কার্যক্রমের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো সংশ্লিষ্টতা নেই। বিজ্ঞপ্তিতে বিমান জানিয়েছে, তাদের নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়। পাশাপাশি নিয়োগের আবেদন গ্রহণ...
Developed by BDITHOST