অল্প শব্দে গভীর অনুভূতি প্রকাশের ব্যতিক্রমী আয়োজন ‘এক পলকের কাব্য’ সিজন টু অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩০০ কবি অংশ নেন। তাঁদের পাঠানো কবিতার মধ্য থেকে সেরা ছয়টি কবিতা নির্বাচিত করে কবিদের সম্মাননা দেওয়া হয়। আয়োজকদের দাবি, বিনা নিবন্ধন ফিতে কবিতা জমা দেওয়ার সুযোগের পাশাপাশি আরও ৫০ জন বা তার বেশি কবিকে মেডেল দিয়ে সম্মানিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার (১০ অক্টোবর) রাজধানীর জাগ্রত কনফারেন্স হলে জাগ্রত সাহিত্য পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়। দুই লাইনের কবিতার মাধ্যমে জীবনের গল্প, দর্শন ও আবেগ তুলে ধরার ধারণা থেকে ‘এক পলকের কাব্য’ কাব্যধারার প্রবর্তন করেন শিহাব রিফাত আলম। তাঁর মতে, কবিতার গভীরতা প্রকাশে দীর্ঘ পঙ্ক্তি অপরিহার্য নয়; বরং অনুভূতির গভীরতা ও শব্দের যথাযথ ব্যবহারই কবিতাকে...
Developed by BDITHOST