নতুনের পথে প্রত্যাবর্তনে সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ীর ৬৫ জন চরমপন্থী সর্বহারা সদস্যরা আত্মসমর্পণ করেছে। রবিবার ১ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গায় অবস্থিত এসআরবি-১২ (স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন) সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে ৬৫ জন চরমপন্থী সর্বহারা দলের সদস্য অস্ত্র ও অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার উদ্দেশ্যে আত্মসমর্পণ করে। এদের মধ্যে পাবনার ৪৫ জন, রাজবাড়ীর ১৩ জন ও সিরাজগঞ্জ সিরাজগঞ্জ জেলার ৭ জন। চরমপন্থী সর্বহারা দলের আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এমপি বলেন, কোনো মানুষই জন্ম থেকে চরমপন্থী বা অপরাধী হয়ে জন্মায় না; অনেক সময় সামাজিক বঞ্চনা, অধিকারহীনতা এবং চরম অবহেলা মানুষকে ভুল পথে বা অন্ধকার পথে ঠেলে দেয়। একটি কল্যাণকামী রাষ্ট্রের মূল দায়িত্ব হলো এই মানুষগুলোকে মূল স্রোতে ফিরিয়ে আনা। বর্তমান সরকারের সংস্কার ও পরিবর্তনের অঙ্গীকার তখনই...
Developed by BDITHOST