শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নির্যাতন ও শারীরিক-মানসিক শাস্তি বন্ধ, বাল্যবিবাহ রোধ, শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার এবং শিক্ষার বৈষম্য দূর করাসহ ১১ দফা দাবি জানিয়েছেন তরুণরা। তাদের তৈরি ‘তারুণ্যের ইশতেহার ২০২৬’ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের কাছে তুলে ধরেছেন তরুণ প্রতিনিধিরা। সংসদ সদস্যরা বলেছেন, এসব দাবি বাস্তবায়নে রাজনীতি ও নীতিনির্ধারণে তরুণদের সক্রিয় অংশগ্রহণ জরুরি। বুধবার (১১ নভেম্বর) ঢাকায় বাংলা একাডেমিতে ইনস্টিটিউট ফর ইনফর্মড ডেভেলপমেন্ট (আইআইডি) ও ইয়ুথ ফর পলিসির আয়োজনে পলিসি সামিট ২০২৬-এর দ্বিতীয় দিনে প্রতীকী সংসদ অধিবেশনে এসব দাবি তুলে ধরা হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার। উপস্থিত ছিলেন সংসদ সদস্য মাহমুদা হাবীবা, মারদিয়া মমতাজ, আনিছু রহমান (খোকন তালুকদার), তাসমিয়া প্রধান ও এ বি এম মোশাররফ হোসেন।
Developed by BDITHOST