ভারতের কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় আয়োজকসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় প্রবল বৃষ্টির মধ্যে চোরবাগান দুর্গাপূজার মণ্ডপে এ দুর্ঘটনায় আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে স্বতঃপ্রণোদিত হয়ে অনিচ্ছাকৃত হত্যার মামলা করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে। দুর্গাপূজার সপ্তমীতে ওই মণ্ডপে বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম হয়েছিল। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন- চোরবাগান দুর্গাপূজা কমিটির সম্পাদক রাজকুমার সেওদা ও সহসভাপতি শান্তনু দুবে। এ ছাড়া বাঁশের কাঠামো নির্মাণের দায়িত্বে থাকা বিপ্লব মুখার্জি, ভিড় নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা কৌশিক সাহা ও পিন্টু দে এবং বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত সুমন চক্রবর্তী ও রাজেশ পালকে গ্রেফতার করা হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, চোরবাগানের ওই দুর্গাপূজার আয়োজকদের মাইকে...
Developed by BDITHOST