বাবা-মা নেই, নেই ভাইও। নিজের সংসারও গড়া হয়নি। ছোটবেলা থেকেই বুদ্ধিপ্রতিবন্ধী নাজমা আক্তারের জীবনে আপন বলতে একমাত্র ছোট বোন। বয়স ৬৫ পেরিয়েছে। এর মধ্যে শরীরে বাসা বেঁধেছে হৃদ্রোগ ও কিডনির সমস্যা। নিয়মিত ওষুধ খেতে হয়, প্রয়োজন চিকিৎসারও। কিন্তু নিজের কোনো আয় নেই। ছোটবোনের সামান্য উপার্জনেই চলে দুজনের সংসার। অনেক সময় ওষুধ কেনা কিংবা পুষ্টিকর খাবারের ব্যবস্থা করাও কঠিন হয়ে পড়ে। এমন বাস্তবতায় নাজমা ও তার ছোট বোন আছমা আক্তারের জীবনে কিছুটা স্বস্তি নিয়ে এসেছে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগ। নাজমার চিকিৎসা ও জীবনযাপনের দায়িত্ব নিয়েছে জেলা প্রশাসন। প্রতি মাসে ১০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে আর্থিক সহায়তা।
Developed by BDITHOST