সাতক্ষীরা-৪ আসনের সংসদ-সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের মৃত্যুর ঘটনায় মামা ওবায়দুর রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ এ তথ্য জানান। এদিন আসামি ওবায়দুরকে আদালতে হাজির করা হয়। এরপর তার উপস্থিতিতে শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী যুক্তি তুলে ধরে বলেছেন, ‘এটা হত্যা, না আত্মহত্যা তা বের করা দরকার। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সবকিছু– বের হয়ে আসবে।’ ওবায়দুরের পক্ষে তার আইনজীবী গোলাম সাবের চৌধুরী রিমান্ড বাতিল ও জামিন চান। শুনানিতে তিনি বলেন, ‘নজরুল ইসলামকে দুই দফা রিমান্ডে নেওয়া হয়েছে। তবে তার (ওবায়দুরের) বিরুদ্ধে কিছু আসেনি। বিয়েতে সাক্ষী থাকতে পারেন, তবে আত্মহত্যার প্ররোচনায় নেই। রিমান্ড বাতিল করে তার জামিন চেয়েছি।’...
Developed by BDITHOST