দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিনের বিষয়ে আজ বুধবার (৭ অক্টোবর) সিদ্ধান্ত জানা যেতে পারে। বাদীপক্ষের সঙ্গে সমঝোতা হয়েছে এবং জামিনে তাদের কোনো আপত্তি নেই—আসামিপক্ষের এমন দাবি তুলে ধরার পর নতুন করে জামিন চাওয়া হয়েছে। তবে এর আগে একই মামলায় নজরুলের জামিন আবেদন প্রত্যাখ্যান করেছিলেন আদালত। গত ৫ অক্টোবর নজরুলের আইনজীবী মাহাবুবুর রহমান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে জামিনের আবেদন করেন। শুনানির জন্য আজকের দিন ধার্য করেন আদালত। ফলে আপসনামা ও বাদীপক্ষের অবস্থান জামিনের সিদ্ধান্তে কতটা প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের। আইনজীবী মাহাবুবুর রহমান আদালতে বলেন, মরিয়মের পরিবারের সঙ্গে আসামিদের সমঝোতা হয়েছে। বাদীপক্ষের জামিনে আপত্তি নেই। এ অবস্থায় নজরুলকে জামিন দিলে মামলার তদন্ত বা বিচার কার্যক্রমে কোনো সমস্যা হবে...
Developed by BDITHOST