মিরু হাসান, বগুড়া প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ডিলাররা যথাস্থানে বা সাইনবোর্ডযুক্ত দোকানে বসে সার বিক্রি না করে অন্যত্র সার সরিয়ে ফেলছেন বলে অভিযোগ রয়েছে। এক স্থানের কোটার সার অন্য স্থানে বা অন্য বাজারের সাব-এজেন্ট/দোকানে নামিয়ে বিক্রির ঘটনা ঘটছে ।(যেমন চাঁপাপুর বাজার বা অন্যান্য এলাকায়)। উপজেলায় ৬ ইউনিয়ন ও এক পৌরসভা এলাকার জন্য সারের ডিলার রয়েছে ২৯ জন। এর মধ্যে বিসিআইসি অনুমোদিত ডিলার ১০ ও শুধু বিএডিসি অনুমোদিত ডিলার ১৯ জন। কৃষক ও খুচরা সার ডিলাররা যাতে করে কম সময় ও খরচ ব্যয় করে তাদের কাছাকাছি পয়েন্ট থেকে সার নিতে পারে সেজন্য উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি এসব ডিলারদের সমন্বয় করে দিয়েছেন একেক ডিলারের লাইসেন্সি এলাকা থেকে অন্য ইউনিয়ন ও পৌরসভা এলাকায়। কিন্তু সমন্বয় করা ডিলার যথাস্থানে গেল কি গেল...
Developed by BDITHOST