জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কনসার্ট ফর সলিডারিটি’। সাতটি জনপ্রিয় ব্যান্ডের অংশগ্রহণে বিকেল ৪টা থেকে শুরু হবে সাত ঘণ্টার এই সংগীত আয়োজন। শনিবার (৭ নভেম্বর) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিতব্য এ কনসার্টে সংগীত পরিবেশন করবে নগরবাউল জেমস, মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, আর্টসেল, শিরোনামহীন ও মেকানিক্স। আয়োজকদের সূচি অনুযায়ী, বিকেল ৩টায় দর্শকদের জন্য কনসার্টের গেট খুলে দেওয়া হবে। এরপর বিকেল ৪টায় শুরু হবে মূল সংগীত পরিবেশনা। কনসার্টে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করে শ্রোতাদের আমন্ত্রণ জানিয়েছে ব্যান্ড ওয়ারফেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ব্যান্ডটি লিখেছে, ‘একটি শহর, একটি মঞ্চ, সাতটি আইকনিক সংগীত পরিবেশনা। ঐক্য ও সংহতির এক অনন্য চেতনা। প্রস্তুত হোন এক অবিস্মরণীয় সংগীত আয়োজনের জন্য।’ এদিকে কনসার্ট শুরুর আগে বিকেল ৩টায় একই...
Developed by BDITHOST