রাজধানীর দক্ষিণ বাড্ডার ‘নিউ বি-বাড়িয়া বেকারি অ্যান্ড সুইটস’ নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআই। অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন এবং বিএসটিআইয়ের মান সনদ ও মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরণের দায়ে এ জরিমানা করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বাড্ডার দারোগা বাড়ির মোড় এলাকায় প্রতিষ্ঠানটির ব্রেড, বিস্কুট ও কেক উৎপাদনকারী কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
Developed by BDITHOST